হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট জিওমেরা ক্যাস্ত্রো
আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বামপন্থী জিওমেরা ক্যাস্ত্রো শপথ গ্রহণ করেছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপাতদৃষ্টিতে তার নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন। খবর এএফপি’র।
ক্যাস্ত্রো বলেন, ‘আমি দেশের সংবিধান ও এর আইন মেনে চলে জনগণের স্বার্থে অটল থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
তার লিবরি দলের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টিকারী প্রতিদ্বন্দ্বীতার কেন্দ্রে থাকা তার পছন্দের কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদন্দো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ক্যাস্ত্রো প্রতিশ্রুতি দেন, তিনি বিজয়ী হলে চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্রুত চালু করবেন।
তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া মাত্র ১৪টি দেশের অন্যতম দেশ হচ্ছে হন্ডুরাস।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed