শিক্ষামন্ত্রীকে শাবিতে আসার আহ্বান আন্দোলনকারীদের
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আলোচনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে পুলিশি হামলায় আহত ও অসুস্থ অনশনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।
এ সময় তারা বলেন, গত রবিবার (১৬ জানুয়ারি) পুলিশি হামলার ঘটনায় আহত এবং অনশনরত অবস্থায় অসুস্থ সকলের চিকিৎসার ব্যয়ভার বহন করায় আমরা প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের শটগানের স্প্রিন্টারে গুরুতর আহত সজল কুন্ডকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সকল ব্যবস্থা করা হয়েছে। সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের মূল দাবিসহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা সকল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা শাবিপ্রবির শিক্ষার্থীরা দেখেছি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার এক প্রেস ব্রিফিংয়ে আমাদের দাবি ও সমস্যা প্রসঙ্গে আলোচনার উদ্দেশ্য শাবিপ্রবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করায় শাবিপ্রবির সকল শিক্ষার্থীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাকে জানাতে চাই, আমরা তার সঙ্গে আমাদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। ইতোমধ্যে, শিক্ষার্থীরা তার সামনে উপস্থাপনের জন্য বেশকিছু সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আমাদের ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করবো, তিনি দ্রুতই আমাদের ক্যাম্পাসে এসে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিবেন। একই সাথে আমরা এও আশা করছি যে আমাদের মূল দাবিসহ অন্যান্য দাবি পূরণের যে আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোও অতিসত্বর পূরণ করা হবে।
এছাড়াও শিক্ষার্থীরা আরো বলেন, আমরা আমাদের আন্দোলন কার্যক্রম চলমান রেখেছি। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রোড পেইন্টিং কর্মসূচি হবে। আমরা আমাদের আন্দোলনের ভাষা পরিবর্তন করেছি। তবে দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চলবে।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed