সিলেটে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর শাখার ২০২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট শহীদ সোলেমান হলে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর এর সভাপতি মোহাম্মদ নুর উদ্দীন এর সভাপতিত্বে ও মকবুল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছাত্রনেতা আবু তাহের মেসবাহ।
সম্মেলনে মহানগর কমিটির সভাপতি আব্দুল্লাহ আরাফাত, সহ-সভাপতি মাসরুর দাইয়ান, সাধারন সম্পাদক সাব্বির আহমদ তপু এবং সিলেট জেলা সভাপতি মকবুল হোসাইন, সহ-সভাপতি সায়মন শিকদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামীম কে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed