সকালেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ অটো যাত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর দারোয়ানি স্টেশনে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪ যাত্রী। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোমানা আক্তার (৩৫), সায়েরা বেগম (৩৩) ও শেফালী অক্তার (২৮)। এছাড়া আহতরা হলেন মিনা পারভীন, নাসরিন আক্তার, কুলসুমা, অহিদুল ইসলাম ও রওশন আরা। হতাহতরা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া এলাকার বাসিন্দা।
নীলফামারী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলে একজন, হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়েছে। আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed