Main Menu

শাবি সংকট, সিলেটের কবি লেখক ও সাহিত্যকর্মীদের উৎকণ্ঠা

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অনাকাঙিত পরিস্থিতি নিরশনকল্পে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকটের সমাধান চেয়েছেন সিলেটের কবি লেখক ও সাহিত্যকর্মীবৃন্দ।

তাঁরা বলেছেন, শিক্ষার্থীদের আমরণ অনশন ভঙ্গ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত যৌক্তিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তাঁদের ওপর পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থাও করতে হবে। তাঁরা শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।

বিবৃতি ও সংহতিদাতারা হলেন, কবি ও শিক্ষাবিদ নৃপেন্দ্রলাল দাশ, লেখক সংস্কৃতিজন রফিকুর রহমান লজু, কবি ও সংস্কৃতিজন এ কে শেরাম, কবি গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, কবি ফজলুল হক, কবি লেখক আহমেদ নূর, কবি এনায়েত হাসান মানিক, ছড়াকার মিলু কাশেম, গীতিকবি শামসুল আলম সেলিম, কবি পুলিন রায়, কবি সুমন বনিক, কথাশিল্পী মাধব রায়, কবি আবিদ ফায়সাল, কবি প্রণবকান্তি দেব, কবি নাজমুল হক নাজু, কবি জওয়াহের হোসেন, কবি ফজলুর রহমান বাবুল, কবি মালেকুল হক, লেখক সুফি সুফিয়ান, ছড়াকার অজিত রায় ভজন, লেখক সংস্কৃতিকর্মী বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।

এদিকে মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক পরিবারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ প্রকাশ করেছেন সিলেট বিবেক এর নেতৃবৃন্দ।

তাঁরা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

বিবৃতিদাতারা হচ্ছেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed