Main Menu

জকিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে এক অমুসলিম তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণী জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলায় জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলপুর (জিয়াপুর) গ্রামের আব্দুল হান্নানের ছেলে জুবায়ের আহমদ (২৫)কে একমাত্র আসামী করা হয়।

এদিকে অভিযোগ প্রাপ্তির পর পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওইদিনই আদালতের মাধ্যমে ধর্ষক জুবায়ের আহমদকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এজাহার সুত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর ৯নং ওয়ার্ডের অন্তর্গত মানিকপুর গ্রামের জনৈক অমুসলিম (হিন্দু) তরুণীর ভাইয়ের পরিচয়ের সূত্রধরে বেশ কয়েক মাস ধরে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলপুর (জিয়াপুর) গ্রামের আব্দুল হান্নানের ছেলে জুবায়ের আহমদ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বছরের ৫ জুন প্রেমিক জুবায়ের বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ওই অমুসলিম তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে প্রেমিক জুবায়ের ওই অমুসলিম তরুণীর সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ চালিয়ে যায় এবং শীঘ্রই বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই তরুণী গর্ভবতী হওয়ার বিষয়টি বুঝতে পেরে প্রেমিক জুবায়েরকে জানালে সে ধৈর্য্য ধরার কথা বলে ক্রমেই যোগাযোগ কমিয়ে গত ২ মাস থেকে একেবারেই কথা বার্তা বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই অমুসলিম তরুণী নিরুপায় হয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, আমরা এই অমুসলিম তরুণীর অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করে তাৎক্ষণিক আসামী ধরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।

 

Share





Related News

Comments are Closed