বিশ্বে করোনায় আরো ৫৯২৪ প্রাণহানী, শনাক্ত ২০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলেছে। আগে এত দ্রুত করোনার সংক্রমণ বাড়তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। ওমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ও চতুর্থ ডোজ অনেক দেশে দেওয়া হলেও এর তাণ্ডব থেকে রেহাই মিলছে না।
টালমাটাল এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯২৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩১ হাজার ১৫৫ জন।
এর আগে সোমবার (২৪ জানুয়ারি) মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬২৭ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছিল ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। ফলে গতকালের তুলনায় আজ করোনা কমলেও মৃত্যু বেড়েছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৯৫৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ২২ হাজার ২৬৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ২২৬ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৬৯০ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯১ হাজার ৫৯৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৪১২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৮ লাখ ৯১৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ২২ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯১৬ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed