Main Menu

সিলেটে আরও ৩২৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের আরও ৩২৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ২৩.৯৮ শতাংশ।

শনিবার (২২ জানুয়ারী) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১৩৬৮টি। এতে ৩২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২৪৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫২ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন। সবমিলিয়ে বিভাগে করোনাক্রায় আক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ৪৬৯ জন।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় ৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৪০৯ জন।

এছাড়া করোনায় এখন পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১১৮৯ জন।

 

Share





Related News

Comments are Closed