যে গ্রহে একদিনেই হয় এক বছর!
প্রযুক্তি ডেস্ক: পাথুরে জমি, দেখতে খানিকটা আলুর মতো, ঘুরছে দুরন্ত গতিতে; পৃথিবীর কাছেই ঘুরছে টানা অবিরত।
এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর একে ঘিরেই প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে মহাকাশবিজ্ঞানীদের মধ্যে। ২০১৪ সালে হাবলস টেলিস্কোপে ধরা পড়েছিল গ্রহটি। সৌরমণ্ডল থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে গ্রহটির অবস্থান।
এত দিন গ্রহটি কারও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হতে না পারলেও সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন গ্রহটি পৃথিবীর থেকে বড় তো বটেই সঙ্গে এর গতিও পৃথিবীর থেকে বেশি।
মহাকাশ বিজ্ঞানীদের রীতিমতো অবাক করে দিয়ে নীল গ্রহের থেকে বড় গ্রহে প্রাণ পৃথিবীর থেকে দ্রুত ঘুরছে। গ্রহটি তার নক্ষত্রের চারদিকে ২২ ঘন্টায় ঘুরে ফেলে।
বিজ্ঞানীদের মতে এটি সুপার জুপিটার গোত্রীয়। তার মানে দাড়ায় পৃথিবী এবং বৃহস্পতির থেকেও অনেক বড়, আর একই সঙ্গে ওজনেও বেশি। বর্তমানে তারা এই ভারী এবং বড় গ্রহটির আদ্যোপান্ত নিয়ে গবেষণা করছেন। গ্রহটির নাম দিয়েছেন ’ওয়াস্প 103বি’।
গবেষণা থেকে জানা গিয়েছে এর চারপাশে বাষ্প জমে আছে। বায়ুমণ্ডলের ওপরের স্তরে জলীয় বাষ্প রয়েছে। রয়েছে সোডিয়াম বা টাইটেনিয়াম অক্সাইড ও হাইড্রোজেন সায়ানাইডও।
গ্রহটির যেদিকটি নক্ষত্রের উল্টো দিকে থাকে সেদিকটি বেশি ঠান্ডা থাকে। গ্রহটির উজ্জ্বলতা বেশি এবং অন্যান্য গ্রহদের থেকে আলাদা বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed