বিজিবি প্রধানের সিলেটের সাদা পাথর ভ্রমণ
বৈশাখী নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম স্বপরিবারে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করেছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকালে তিনি সিলেট থেকে সড়ক পথে ভোলাগঞ্জ ১০ নম্বর পৌছেন। সেখান থেকে এটিভি নামের বিশেষ ৪ চাকার গাড়ি নিজে ড্রাইভ করে সাদা পাথর যান। এ সময় তিনি বিজিবির পাথর কোয়ারী ক্যাম্প পরিদর্শন করেন এবং উপস্থিত বিজিবি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি পাথর কোয়ারী ক্যাম্পের সংরক্ষিত এলাকায় যাতে কোন দোকানপাট না হয় সে বিষয়েও নির্দেশ দেন স্থানীয় বিজিবি সদস্যদের। তিনি এ সময় পাথর কোয়ারী ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ শরিফ, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিং, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, কালাশাদেক বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed