নবীগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুতলিব উল্লা (৬৭) নামে এক বৃদ্ধ সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। তিনি স্থানীয় ইছবপুর গ্রামের নিকটে গিয়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা বৃদ্ধকে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির মালিক পক্ষের সাথে সমঝোতার প্রস্তাবে আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed