দেশে করোনায় মৃত ২৫ জনের ২১ জনই টিকা নেননি
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জনই অর্থাৎ ৮৪ শতাংশ রোগীই ভাইরাস প্রতিরোধী টিকা নেননি। মৃতদের মধ্যে পুরুষ ১১ জন ও ১৪ জন নারী ছিলেন।
এর আগের সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৭ জন। মৃত্যুহার ৪৭ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে অধিকাংশই কো-মরবিডিটি অর্থাৎ আগে থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। সোমবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১৯০৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১৮৭১ জন করোনা রোগী। যা আগের দিনের তুলনায় দেড়গুণ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed