মা হচ্ছেন পরীমনি, বাবা রাজ
বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।
পরীমনি জানান, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। এরপর গোপনে বিয়ে করেন তারা। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমও এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীমনি বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।’
সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমনিকে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed