Main Menu

মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইদ আফ্রিদী তন্ময় (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাইদ আফ্রিদী ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। সাইদ আফ্রিদী চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের উপপুলিশ পরিদর্শক তাইফুজ্জামান। তিনি বলেন, সকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাচ্ছিলেন সাইদ। নবীনগর পৌঁছালে তার মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়।

এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রদিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed