সিলেটে লেগুনা-মটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কুনারচর মসজিদের সামনে লেগুনা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিব ওয়াহিদ (২০) নামের এক তরুণে মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
হাবিব নগরীর শিবগঞ্জের হাতিম আলী স্কুলের পাশে একটি বাসায় মা বাবার সঙ্গে থাকতেন।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাবিব মটরসাইকেল যোগে নগরী থেকে বের হয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কুনারচর মসজিদের সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা লেগুনা গাড়ির সঙ্গে তার মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে গুরুতর আহত হন হাবিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবের চাচাতো ভাই রায়হান আহমেদ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed