সিলেটে আরো ২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৮৫ %।
রোববার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ৭ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ও ১৬ জন সিলেট জেলার বাসিন্দা।
করোনাক্রান্ত হয়ে বর্তমানে ৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া, ওসমানী হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ৭ জন সন্দেহভাজন ও ২ জন পজিটিভ রোগী রয়েছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed