বিশ্বম্ভরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট এর আওতাধীনসিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)।
র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ওই এলাকার ধনপুর ইউপি’র মধ্যগ্রাম এলাকার নজির হোসেনের বসতঘর থেকে ইয়াবার এ চালান জব্দ করে। এ সময় ওই গ্রামের নজির হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (২৪) এবং একই গ্রামের মো: গোলাম রব্বানীর পুত্র মোঃ নুরুজ্জামান (২৬)-কে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed