Main Menu

ধরাধরপুর ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক সাবেক যুগ্ম সচিব সৈয়দ মাহবুব-ই জামিল বলেছেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামি দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে হবে। হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে।

শুক্রবার (৭ জানুয়ারী) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

ধরাধরপুর ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও মাদ্রাসা উন্নয়ন কমিটির সেক্রেটারী জয়নাল উদ্দিন তালুকদার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউর এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, ডাঃ মিফতাহুল হোসেন সুইট, মুরব্বি ফুল মিয়া, সোনাফর মিয়া, আহমদ হোসেন রেজা, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, মুরুবি মোঃ সিদ্দিকুর রহমান, মউর হোসেন, মাসুক আহমদ, ছাব্বির আহমদ, সিরাজুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা উন্নয়ন কমিটির সভাপতি এডভোকেট জাকির হোসেন জিতু।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আফজাল হোসেন মুন্না, আলতাজ হোসেন, আকবর হোসেন মুক্তা, বদরুল আলম তুহিন, রাসেল আহমদ, সামাদ আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধরাধরপুর জামে মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed