বিয়ানীবাজারে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল মানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ বিয়ানীবাজার থানাধীন চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার করে।
মৃত আব্দুল মানিক চারখাই ইউনিয়নের আদিনাবাদ ডেলাখানী গ্রামের মরহুম মসব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় চারখাই মৎস্য বাজারে মাছ ব্যবসায় থাকাকালীন খোলা বাজারে মাছ রেখে হটাৎ কাউকে কিছু না বলে চলে যান মানিক। দীর্ঘসময় পেরিয়ে যাওয়ায় আশ-পাশের ব্যবসায়ীরা তার মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পান। এর পর থেকে তাকে পাওয়া যায়নি। এদিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
এক পর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে চারখাই বাজারের পশ্চিমে রহমতখানী এলাকার একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। এ খবর ছড়িয়ে পড়লে থানা পুলিশের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed