ভোট জালিয়াতি, সিলেটে দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের একটি ভোটকেন্দ্রের সামনে থেকে সিল দেয়া ব্যালটসহ আটক হওয়া দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এই মামলাটি দায়ের করেন বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান।
তিনি বলেন, মামলায় উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে বুধবার বিকেলে সিল মারা ব্যালটসহ এই দুজনকে আটক করেছিলো পুলিশ।
বুধবার অনুষ্ঠিত জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন আরিফুল ও সাদমান।
আটকের পর পুলিশ জানায়, তারা সিলমারা ব্যালট গাড়িতে করে নিয়ে উপজেলার কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।
ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আটক করেন।
এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, বুধবার জকিগঞ্জের আরও কয়েকটি ইউনিয়নের সঙ্গে কাজলসার ও বারহাল ইউপিতেও ভোটগ্রহণ হয়। নির্বাচনী দায়িত্বে থাকা আরিফুল হক ও সাদমান সাকিবের সন্দেহজনক আচরণ এবং কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের গাড়িতে তল্লাশি করে সিল মারা ১ হাজার ২০০টি ব্যালট পেপার ও সিলবিহীন ৪৫৬টি ব্যালট পেপার জব্দ করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, কৃষি কর্মকর্তা আরিফুল হকের গাড়ি তল্লাশি করে এক লাখ ২১ হাজার ৫শ’ টাকা, একটি ফেন্সিডিল, ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দRead More



Comments are Closed