জকিগঞ্জে ৪টিতে আ.লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক: ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টিতে আওয়ামীলীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জয়ী প্রার্থীরা হলেন- ১ নং বারহাল ইউনিয়নে জামায়াত সমর্থক স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, ২নং বীরশ্রী ইউনিয়নে নৌকার আব্দুস সাত্তার, ৪নং খলাছড়া ইউনিয়নে জাপা সমর্থক স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক, ৫ নং জকিগঞ্জ ইউনিয়নে নৌকার মাওলানা আফতাব আহমদ, ৬ নং সুলতানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, ৭নং বারঠাকুরি ইউনিয়নের নৌকার মাঝি তৃতীয়বারের মতো নির্বাচিত হন মহসিন মর্তুজা টিপু, ৮ নং কসকনকপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন লস্কর, ৯নং মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মো. রায়হানকে বেরসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন।
তবে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত করা হয়েছে।
এছাড়াও সুলতানপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed