Main Menu

নতুন বছরে একাধিক ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

Manual8 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: নতুন বছরে একাধিক নতুন ফিচার নিয়ে আসছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ওঠে এসেছে। এরমধ্যে মেসেজ রিঅ্যাকশন, কমিউনিটিজ, অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট ট্রান্সফার, হোয়াটসঅ্যাপ লগআউট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে রিল ও লাস্ট সিন হাইড করা সুবিধা অন্যতম।

তাহলে চলুন জেনে নিই, ফিচারগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন-

মেসেজে রিঅ্যাকশান : মেসেঞ্জারের কারণের এই ফিচার কারও অজানা নয়। মেসেজের উপর কিছুক্ষণ ট্যাপ করে রাখলেই বিভিন্ন রিঅ্যাক্ট দেখা যায়। হোয়াটসঅ্যাপেও মেসেঞ্জারের মতোই এই ফিচার যুক্ত হতে যাচ্ছে।

কমিউনিটিজ : কিছুটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই কাজ করবে এই কমিউনিটি ফিচার। WABetaInfo জানিয়েছে, কমিউনিটি ফিচার ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে আরও ভালভাবে সংগঠিত করার সুবিধা পাবে।

অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট ট্রান্সফার : হোয়াটসঅ্যাপ এই বছর একটি বহু প্রতীক্ষিত ফিচার আনছে। iOS এবং Android এর মধ্যে চ্যাট স্থানান্তর। ফলে নতুন আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট হিস্টরি স্থানান্তর করা যাবে। তবে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করার এখনও কোনও ব্যবস্থা নেই। তবে হোয়াটসঅ্যাপ এ বিষয়ে কাজ করছে।

Manual4 Ad Code

হোয়াটসঅ্যাপ লগআউট : হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ডিলিট অপশনটি হোয়াটসঅ্যাপ লগআউট নামে আসছে। অ্যাকাউন্ট ডিলিট করলে নাম, চ্যাট, মিডিয়া ফাইল-সহ ব্যবহারকারীর অ্যাকাউন্টটাই মুছে যায়। তবে নতুন ফিচারে ব্যবহারকারীরা প্রয়োজনের সময়ে সহজেই হোয়াটসঅ্যাপ থেকে বিরতি নিতে পারবেন। তারা যখন খুশি লগ ইন এবং লগআউট করতে পারবেন।

Manual1 Ad Code

ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে রিল : মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ তার সমস্ত প্ল্যাটফর্মকে একীভূত করার কাজ করছে। চলতি সেই কাজ অনেকটাই এগিয়ে যাবে। রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম রিলস সাপোর্ট এসে যাবে। তবে এখনও ফিচারটি প্রকাশের বিষয়ে কোনও অফিসিয়াল খবর মেলেনি।

Manual4 Ad Code

লাস্ট সিন হাইড : নতুন বছরেই আসতে পারে এই আপডেট। এরফলে ফিচারে বিশেষ বিশেষ কিছু কনট্যাক্টের জন্য আলাদা করে ‘Last Seen’ লুকিয়ে রাখা যাবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code