নতুন বছরে চমকের পর চমক আসছে : বিদিশা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা নিজেকে দলটির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দাবি করেছেন। সেইসঙ্গে জানালেন, নতুন বছরে চমকের পর চমক আসছে। এ জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে বলেছেন তিনি।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানয়ারী) সকালে রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই চমকের কথা জানান তিনি। এসময় ছেলে এরিক এরশাদ তার পাশে ছিলেন।
২ বছর আগে এরশাদ মৃত্যুবরণ করেন। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন ছোট ভাই জি এম কাদের। এরশাদের মৃত্যুর পর ছেলে এরিকের কাছে থাকতে প্রেসিডেন্ট পার্কে ওঠেন বিদিশা, যার বিরোধিতা করেন জি এম কাদের।
আর গতকাল শনিবার চমকের কথা জানালেন। সেই চমকের একটু ব্যাখ্যাও দিলেন বিদিশা। বললেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি।
গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর মাত্র কয়েক মাস পরেই এরিকের বয়স ২১ হবে। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ (সাদ এরশাদ) ও এরিকই আগামী দিনে লাঙ্গলের (দলীয় প্রতীক) ধারক ও বাহক হবে দাবি করে বিদিশা বলেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়। ’
দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এ কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed