Main Menu

হবিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খন্দকার জাকারিয়া আলম সুমনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের খন্দকার জাহির মিয়ার ছেলে খন্দকার জাকারিয়া আলম সুমন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগ করে আসছেন। আগামী ৩ জানয়ারী তার মনোনয়ন দাখিল করার কথা। শনিবার রাত ৮টার দিকে বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারের নিকটে আসলে একদল দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে নেয়ার হলে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সিলেট মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ১০টা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন তারা মিয়া জানান, আমি বিষয়টি শুনেছি। তবে কারা ছুরিকাঘাত করেছে বিষয়টি নিশ্চিত নয়।

স্থানীয়রা জানান, জমি-জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। হয়তো সেই কারনেই তার উপর হামলা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল আলম। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed