সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ’অস্তিত্বজুড়ে একাত্তর’ প্রতিপাদ্যে সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় বিকেল ৪টায় শুরু হওয়া সভা রাত সাড়ে ৮টায় শেষ হয়।
সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক শংকর দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মো. ইউসুফ আলী, রেজওয়ান আহমদ, আবুল হোসেন ও মাহমুদ হোসেন।
সভায় নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, ফখরুল ইসলাম, মুকিত রহমানী, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, শাহ্ দিদার আলম নবেল, মনিরুজ্জামান মনির, শাব্বীর আহমদ ফয়েজ, আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান চৌধুরী, মো. নাসির উদ্দিন, হাসিনা বেগম চৌধুরী, রজত কান্তি চক্রবর্তী, মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), মো. আবু বকর, শেখ মো. লুৎফুর রহমান, ইয়াহ্ইয়া মারুফ, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, মো. দ্বোহা চৌধুরী, আতিকুর রহমান নগরী ও আমিতা সিনহা।
উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য সংগ্রাম সিংহ, সাঈদ চৌধুরী টিপু, উজ্জ্বল মেহেদী, সুমনকুমার দাশ, মোস্তাফিজুর রহমান রোমান, সজল ঘোষ, জিল্লুর রহমান জিলু, এমএ মালেক, সুব্রত দাশ, রায়হান উদ্দিন, রনজিৎ কুমার সিংহ, মো. ওলিউর রহমান, মো. শাহীন আহমদ, মোহাম্মদ এনামুল কবীর, রাশেদুল হাসান সোয়েব, মো. আব্দুল আহাদ, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মো. মনিরুজ্জামান রনি, মো. ছয়ফুল আলম অপু, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, মনিকা ইসলাম, ফয়জুল আহমদ, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), মো. ইয়াকুব আলী, রাজীব আহমেদ রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, সাকিব আল মামুন, ইমরান আহমদ (আহমদ ইমরান), সুমন ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, মো. মেহেদী হাসান মিজু, মো. শাহীন ও এ. এস. রায়হান। সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমদাদুল হক মান্না, সাজলু লস্কর ও মো. শহীদুল ইসলাম সবুজ।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, দায়িত্ব পালনের একবছর অতিবাহিত হলো। সিলেট জেলা প্রেসক্লাবের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা ও শ্রম আমাদের অনুপ্রাণিত করেছে। আপনাদের সাথে নিয়ে বর্তমান কমিটি নতুন বছরে অসম্পূর্ণ কাজে সফলতার স্বাক্ষর রাখবে বলে আশা করি। সফলতা ও সকল অর্জন আপনাদের, ব্যর্থতার দায় আমাদের। আপনাদেরকে বর্তমানের মতো সব সময় পাশে পেতে চাই।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed