সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে।
সংস্থাটি বলছে, খনিটি কার্যকর না থাকলেও এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে গেলে স্থানীয় খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল তা স্পষ্ট করে বলা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আহত আরও ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খনি কোম্পানিটি ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় গ্রামবাসীরা অন্তত দুটি ড্রেজারের মাধ্যমে সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছেন।
অন্য একটি ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো দাফনের জন্য লোকজন কবর প্রস্তুত করছে।
দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খনি সমৃদ্ধ একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ সুদান। ২০২০ সালে, পূর্ব আফ্রিকান দেশটি ৩৬.৬ টন স্বর্ণ উৎপাদন করেছিল, সরকারী হিসাব মতে, যা ওই মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ উৎপাদন।
স্বর্ণ চোরাচালানের অভিযোগ সত্ত্বেও গত দুই বছরে এই শিল্পকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।
সুদানের সোনার খনি ধসে পরা নিত্যনৈমিত্তিক ঘটনা, কারণ সেখানে নিরাপত্তার মান সর্বত্র কার্যকর নয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed