কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ “স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা পরিষদ প্রঙ্গানে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার নাহার পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬টি স্টল তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। বুধবার দুপুরে পুরষ্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed