ঘুড়ি দিয়ে আটলান্টিক পাড়ি, গড়লেন বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সিসকো লুফিনহা নামে এক দুঃসাহসী অভিযাত্রী ছোট্ট একটি ঘুড়ি চালিত নৌকা চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মধ্যে ভাইরাল হয়েছে দুঃসাহসী ওই অভিযানের ভিডিও।
ছোট্ট একটি ককপিট আকৃতির কেবিনেই দেড় মাসেরও বেশি সময় পার করেছেন এই কাইটসার্ফার। জানা গেছে, ৭ দশমিক ২ মিটার লম্বা এবং ৫ দশমিক ৬ মিটার প্রশস্ত অবকাঠামোটি সম্পূর্ণরূপে নিজেই তৈরি করেছেন লুফিনহো। সৌর শক্তির মাধ্যমেই তার নৌকার যাবতীয় কাজ চলতো। শুধু তাই নয়, বাতাসের গতিবেগকেও খুব ভালভাবেই কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন এই সার্ফার। একটি রিমোটের সাহায্যে ঘুড়ি নিয়ন্ত্রণ করে নৌকা পরিচালনা করেছিলেন তিনি, যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার।
গেল নভেম্বরের ৩ তারিখে পর্তুগালের লিসবনের ক্যাসকাইস থেকে যাত্রা শুরু করেছিলেন এই পর্তুগীজ নাগরিক। আটলান্টিক মহাসাগরে প্রায় ৪ হাজার মাইল সফলভাবে পাড়ি দিতে লুফিনহার সময় লেগেছে ২৫ দিন। মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপে এসে পৌঁছান ২০ ডিসেম্বর।
তবে যাত্রাপথে সর্বমোট ৪৭ দিন সময় লেগেছিলো তার। কারণ প্রতিকূল বাতাসের কারণে ক্যানারি দ্বীপপুঞ্জে নভেম্বরের ৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত যাত্রাবিরতি দিতে হয় তাকে। নৌকার ভিতরেও ঢুকে পড়ছিল উত্তাল সাগরের জলরাশি। শুধু তাই নয়, যাত্রাপথে খাবার পানি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো। একটি হ্যান্ড পাম্প ব্যবহার করে সাগরের লোনা জলকে বিশুদ্ধ পানীয়তে পরিণত করেন তিনি। এমন নানা প্রতিকূলতার মধ্যেও দমে যাননি লুফিনহো। বরং সেটাকে একটা দুর্দান্ত চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঠিকই লক্ষ্যে পৌঁছে গিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্ফার।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed