Main Menu

ফেঞ্চুগঞ্জে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের সেনেরবাজার এলাকার সড়কের পাশে ডোবায় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ৩টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের সেনেরবাজার এলাকার সড়কের পাশে ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মনাফ ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৪২ বছর হতে পারে।

এই বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed