আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি পরিবার নিঃস্ব
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় ১৭ টি পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সন্ধা প্রায় সাতটার সময় উপজেলা তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিপাড়া গ্রামের জনৈক ব্যক্তির রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী নজরুল ইসলাম, তোহিদুল ইসলাম, সাজু ইসলাম, আবুল হোসেন, আব্দুল খালেক, ফারাজ উদ্দীন ও নাজমুল হকের বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ঘর-বাড়ি, হাঁস-মুরগী,ধান-চাউল,আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ভূস্মিভুত হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে গত মঙ্গরবার (২১ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে মির্জাপুর ইউনিয়নের আরাজী কৃষ্ণনগর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের টেপুর বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই ওই গ্রামের অনিমেষ, ভেমো, বাতাসু, সাতালু, প্রভাত , কুলিন চন্দ্র, বরুন চন্দ্র, দীপেন চন্দ্র ও চৈতন্যের বাড়ির সমস্ত ঘর পুড়ে ভুস্মিভূত হয়। এ অগ্নিকান্ডে ৭টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও পরিবারগুলোর ধান-চাউল, আসবাবপত্র সহ ঘরে রক্ষিত সকল মালামাল ভুস্মিভূত হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনাস্থল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed