রাজনগরে আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে আ’লীগের ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আ’লীগ। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। গত ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গ করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজনগর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার প্রাপ্তরা হলেন, জেলা যুবলীগের সদস্য, ফতেপুর ইউনিয়নের নকুল চন্দ্র দাস, উত্তরভাগে শাহ শাহিদ্দুজ্জামান (ছালিক), দিগেন্দ্র চন্দ্র্র সরকার, পাঁচগাঁওয়ে শামছন্নুুর আজাদ, জহিরুল ইসলাম বাচ্চু, সাইদুল ইসলাম বাচ্চু, টেংরায় বর্তমান ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, মনসুরনগরে সৈয়দ গোলাম কিবরিয়া মিলন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মিলন বখ্ত শুক্রবার সন্ধ্যায় জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় হাই কমান্ডের নির্দেশনায় আমি এই ৯ প্রার্থীকে বহিষ্কার করেছি।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed