বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ঐ তরুণী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামে এ আত্মহননের ঘটনা ঘটে। আত্মহননকারি তরুণী ঐ এলাকার ফয়জুল ইসলামের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সানজিদা ইয়াসমীন শাওন। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
তরুণীর স্বজনের মাধ্যমে জানা যায়, পরিবারের কারো সাথে তার কোন অভিমান ছিল না। সোমবার শেষ করেছে সে এইচএসসি পরীক্ষা। খুবই হাসি-খুশি ছিল সে পুরো দিন। তবে কোন অভিমানের কারণে তার এমন আত্মহনন জানেন না পরিবারের কেউই।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তার লাশ ময়না তদন্তের সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed