ইবিতে সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার সকাল ১১ টায় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে শিল্পী শহীদুল হাসানের পোড়ামাটির গহনা ও মৃৎশিল্পী এ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।
জানা গেছে, ৭ দিন ব্যাপী মৃৎশিল্প প্রদর্শনীর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড.মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ট্রেজারার বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, টিএসসিসি’র পরিচালক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড.রুহুল কে এম সালেহ উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসির উপ-রেজিস্টার সুদেব কুমার দেবু, শিল্পী শহীদুল হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রোজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভ‚ঁইয়া বলেন, “মৃৎশিল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ কামনা করেন।
প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, ছোট বেলায় আমরা দেখেছি মাটির তৈসবপত্রের ব্যবহার বেশি ছিলো। মাটির তৈরি জিনিসপত্র খুবই স্বাস্থ্যকর ও নিরাপদ। আমরা মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখবো, এই হোক মুজিব শতবর্ষের অঙ্গীকার।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে মেয়েদের চুড়ি, কানের দুল (ঝুমকো), মালা, ব্রেসলেটসহ বিভিন্ন প্রকারের পোড়ামাটির গহনা প্রদর্শন করা হবে। এছাড়াও প্রতিদিন দশ থেকে কুড়ি শতাংশ নতুন কালেকশন প্রদর্শিত হবে। প্রদর্শনী থেকে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টে গহনা ক্রয় করা যাবে। এ নিয়ে শিল্পী শহীদুল ইসলাম তার ২৭তম একক প্রদর্শনী উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed