Main Menu

দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৯৭

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮ জনে।

একই সময়ে নতুন করে আরও ২৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন।

বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৮ হাজার ১৫৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৯৫ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed