সরকারি-বেসরকারি স্কুলে টিউশন ফি নেওয়া যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণের অনুমতি দিয়েছে সরকার। বুধবার (১৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।’
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed