কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু
আন্তর্জাতিক ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের ডিজিটালাইজেশনের গৌরবময় বছরের সমাপ্তি উপলক্ষে ভারতের কলকাতায় ১৩ হাজার বর্গফুট আয়তনের নতুন করে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। ভিসা কেন্দ্রটি কলকাতার সল্টলেকের ভি-এ সেক্টরে অবস্থিত।
দেশটিতে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি কেন্দ্রটি ঘুরে এসেছেন। প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, বিশ্বে বাংলাদেশের ৭৫টি দূতাবাসের মধ্যে যেখানে যেখানে সেবাগ্রহীতাদের চাপ আছে, সেখানে দূতাবাস থেকে সরিয়ে পৃথক ভিসা সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পদ্ধতিতে আবেদনকারীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জমা দিতে হয়। এটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে এখানে কেবল তিনটি কাউন্টার রয়েছে। ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণের বাইরের রাস্তায় প্রায়শই আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। আবার কখনও কখনও মানুষ লাইনে নিজেদের জায়গা নিশ্চিত করতে রাতভর অপেক্ষাও করেন। এটি কূটনৈতিক কাজের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
এ ছাড়া এখানে রোদ ও বৃষ্টির সময় আবেদনকারীদের আশ্রয় দেওয়ার মতো কোনো জায়গাও নেই। সামাজিক দূরত্ব মানার কোনো উপায় নেই। নারী ও শিশুদের টয়লেটের অভাব রয়েছে এবং ফরম পূরণে সহায়তা করার মতো কেউ নেই। আবেদনকারীরা প্রতিদিনই এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিবৃতিতে জানানো হয়, এ পরিকল্পনার অংশ হিসেবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পৃথক ভিসা সেন্টার করা হয়েছে।
বড় পরিসরের ভিসা আবেদন কেন্দ্রে সেবার পরিধি ও মানোন্নয়নের পাশাপাশি নতুন করে ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জিএসটিসহ ৮২৬ ভারতীয় রুপি নির্ধারণ করে দেওয়া হবে।
ফলে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ভারতের জনগণ, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। একইসঙ্গে বহু প্রতীক্ষিত এ পদক্ষেপ বাংলাদেশের পর্যটন এবং শিল্প খাতে ইতিবাচক অবদান রাখবে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed