বাহুবলে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় আকিব মিয়া (১১) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইছাকপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আকিব উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে উপজেলার ছল্তাতলা দারুল উলোম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের ইছাকপুর এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। মেরামত কাজে ব্যবহৃত একটি ইট বুঝাই ট্রাক ওই ছাত্রকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইফাজRead More
হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮)Read More



Comments are Closed