দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩২৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ২৮ জনে।
একই সময়ে নতুন করে আরও ৩২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন।
রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৬১২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের ৪ জন পুরুষ, দুই জন নারী। ২ জন করে ৪ জন মারা গেছেন রংপুর ও রাজশাহী বিভাগে। আর ১ জন করে ২ জন মারা গেছেন ঢাকা ও বরিশাল বিভাগে।
এর আগে শনিবার (১১ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৭৭ জনের দেহে।
শুক্রবার (১০ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। এর আগে দেশে গত ৯ ডিসেম্বর ও ২০ নভেম্বর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed