রোববার দেশে চালু হচ্ছে ফাইভ জি
প্রযুক্তি ডেস্ক: এবার ফাইভ জি নেটওয়ার্কের যুগে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। রোববার (১২ ডিসেম্বর) এ যাত্রা শুরু হবে।
শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি-৩২, জাতীয় স্মৃতিসৌধ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে ফাইভ-জি সেবা। প্রথম পর্যায়ে টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোর-জি সিম ফাইভ-জিতে সংক্রিয় করে দেওয়া হবে। তবে হ্যান্ডসেটটি অবশ্যই ফাইভ-জি হতে হবে।
এ সময় মন্ত্রী বলেন, ২০১৮ সালে ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে ২০২১-২৩ সালের মধ্যে ফাইভ জি নেটওয়ার্ক চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ভার্চুয়ালি যুক্ত থেকে এ ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন।
মোস্তাফা জব্বার জানান, ফাইভ জি প্রযুক্তি সেবা কেবল গ্রাহকদের জন্য মোবাইল ব্রডব্যান্ড ও ভয়েস কলের প্রযুক্তি নয়। এ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবোটিকস, বিগডাটা, ব্লকচেইন, আইওটি প্রযুক্তির আইওটি, হিউম্যান টু মেশিন, মেশিন টু মেশিন ইত্যাদি প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিটিক্যাল মিশন সার্ভিস, স্মার্ট গ্রিড, স্মার্ট সিটি, স্মার্ট হোম, স্মার্ট ফ্যাক্টরি সুবিধা গ্রহণ করতে পারবে।
তিনি আরও বলেন, চালকবিহীন গাড়ি চালানো যাবে এবং স্মার্ট ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে অটোনোমাস উৎপাদন সক্ষমতা অর্জন করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে। প্রাথমিকভাবে টেলিটক ঢাকা শহরের প্রধানমন্ত্রী কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, সাভার এবং ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ফাইভ জি কাভারেজের আওতায় আনা হচ্ছে। পরে ঢাকা শহরের ২০০টি গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রযুক্তি সেবা চালু করা হবে। আগামী মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এ প্রযুক্তি চালু করবে।
বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বের ৯ম দেশ হিসেবে রোববার চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিকম।
এসময় মন্ত্রী জানান, ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম। একইমাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফাইভ-জি হ্যান্ডসেট।
মোস্তাফা জব্বার বলেন, দেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে ৪৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার। যারমধ্যে বিনামূল্যে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক।
আগামী বছর মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে।
দুই হাজার ২২ সালের পর টেলিটক ও বিটিসিএল এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনসমূহে এই সেবা চালু করার প্রস্তুতি চলছে।
Related News
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual4 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More



Comments are Closed