চাঁদে ‘রহস্যময় কুঁড়েঘর’
প্রযুক্তি ডেস্ক: চাঁদে একটি রহস্যময় বস্তুর সন্ধান পেল চীনা রোভার। যে বস্তুকে ‘রহস্যময় কুঁড়েঘর’ হিসেবে অভিহিত করেছেন চীনা বিজ্ঞানীরা। স্পেসডটকমের একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
ভন কারমার ক্রেটারে কাজ চালাচ্ছে চীনা ইউতু ২ রোভার। যা চাঁদের অন্যতম বড় এবং গভীরতম গর্ত বলে দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, চাঁদে পৌঁছানোর প্রায় দু’বছর পর সেই ‘রহস্যময় কুঁড়েঘর’-এর সন্ধান পেয়েছে ইউতু ২ রোভার। আপাতত যেখানে সেই রোভার আছে, তার ৮০ মিটার দূরে সেই রহস্যময় বস্তুর সন্ধান মিলেছে।
আওয়ার স্পেস নামে একটি চীনা ভাষার চ্যানেলে (চীনা জাতীয় মহাকাশ প্রশাসনের অনুমোদন প্রাপ্ত চ্যানেল) নিয়মিত সম্প্রচারিত ইউতু ডায়েরি ২-কে উদ্ধৃত করে স্পেসডটকম জানিয়েছে, হঠাৎ উত্তরের আকাশে একটি রহস্যময় ঘনক দেখা গিয়েছে। সেটা এমনভাবে আছে, দেখে মনে হচ্ছে যে সেটা যেন একটা ‘কুঁড়েঘর’। যা হঠাৎ সামনে এসেছে। ‘ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর এটা কি ভিনগ্রহের বাসিন্দারা এই বাড়ি তৈরি করেছে? নাকি চাঁদে আসা কোনো রোভার, যা আগে এসেছিল?’
সেইসঙ্গে ওই ‘রহস্যময় কুঁড়েঘর’-এর ছবিও সামনে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ইউতু ২ রোভার। ২০১৯ সালের ২ জানুয়ারি প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে ভন কারমার ক্রেটারে অবতরণ (সফট ল্যান্ডিং) করেছিল। যে রোভার তিন মাস কাজ করবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তবে সেই সীমা ইতিমধ্যে পার করে গিয়েছে এবং চাঁদের সবথেকে বেশিদিন ধরে কাজ চালিয়ে যাওয়া রোভারের তকমা পেয়েছে। যে রোভারের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২০০ মিটার।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed