ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের মেয়েদের মেধাবী হিসেবে গড়ে তুলতে বিদ্যাপিঠটি সবার সহযোগিতায় এগিয়ে যাবে। আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি হবে সমগ্র দেশের মধ্যে সুনামী প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকে মেয়েরা শিক্ষা জীবন শেষ করে আলো ছড়াবে সমগ্র বিশ্বে। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী ও ডা. মিতা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
সোমবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর নয়াটিলায় এই অঞ্চলের প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্ট্যাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডা. মিতা চৌধুরী।
বক্তব্য রাখনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেক, রাজনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, সিলেট সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক রাজনগরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, বরকতুজ্জামান, শেখ শাহানারা রুবি, আব্দুল কালাম, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. এটিএমএ জলিল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আয়েশা চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. খালেদ মোহাম্মদ ইকবাল, রাজনগর মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, আব্দুর রফিক, আব্বাস আলী, রাহেল হোসেন, আবু বক্কর, আব্দুর করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলমগীর।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডা. মিতা চৌধুরী বলেন, নারী জাগরণ ও মেধাবী শিক্ষার্থী তৈরির ক্ষেত্রে এ প্রতিষ্ঠান কাজ করে যাবে। এখানকার মেধাবী নারীরা দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাকে পর্যাপ্ত শুশ্রæষার মাধ্যমে একটি আলোকোজ্জ্বল আগামীর পথে হাঁটতে ও নারী শিক্ষার অগ্রযাত্রায় প্রতিষ্ঠা করা হয়েছে মেয়েদের প্রথম বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও উচ্চ শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ গমনের ও ব্যবস্থা করবো আমরা। বিজ্ঞপ্তি
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed