Main Menu

নৌপথে ভারতে প্রবেশের দায়ে পাথর বোঝাই ট্রলার জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশ পূর্বক বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নৌপথে নিয়ে আসা একটি পাথর বোঝাই ষ্টিল বডি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকালে প্রায় সোয় ১১ লাখ টাকার মূল্যের ষ্টিল বডি ট্রলার, পাথরের চালান জব্দ তালিকা শেষে সুনামগঞ্জ কাষ্টমসে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি’র মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত নদী ধোপাজান চলতি নদীর নৌপথে ভারতীয় নৌ সীমানায় অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে কয়েকজন চোরাকারবারী পাথর আনতে যায় শনিবার। সীমান্তের ওপারের নৌপথে পাথর বোঝাই করে বাংলাদেশ অভ্যন্তরে নৌ সীমানায় প্রবেশের পর ব্যাটালিয়নের ডলুরা বিওপির বিজিবির টহল দল পাথর বোঝাই ট্রলারটি জব্দ করে।
বিনা শুল্কে নিয়ে আসা জব্দকৃত পাথর ও ট্রলারের মুল্য প্রায় সোয় ১১ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি মিডিয়া সেল।

Share





Related News

Comments are Closed