খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ
মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা বিএনপি’র ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে রোববার সকাল ১০টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয় ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরি রিমি, এস এম দেলোয়ার হোসেন, শামসুল হুদা শামীম, যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ সদর উপজেলা, পৌরসভা এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed