আলিম পরীক্ষার তিন বিষয়ের তারিখ পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
পূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও ৯ ডিসেম্বরের আল ফিকহ প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনটি বিষয়ের পরীক্ষাই ওই দিনগুলোতে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ ও দিন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed