সিলেটে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শহরতলীর তেমুখীতে সিলেট সদর উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় মশাল মিছিলটি শহরতলীর তেমুখী এলাকা থেকে শুরু হয়ে কুমারগাঁও সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তেমুখীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা আবুল আহাদ লিমন ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সায়েমের যৌথ পরিচালনায় মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, জামাল আহমদ, অলিউর রহমান আলি, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল রেজা, সিলেট সদর উপজেলা যুবদলের সদস্য শামছু উদ্দিন, রাজু আহমদ, জঈন উদ্দিন, আজির উদ্দিন, যুবদল নেতা সাইফুল, আলামিন, মাহমুদ হাসান, সাবুল, সুমন রেজা, সাদিক আহমদ, জুম্মান আহমদ, রাজিব, মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ আহমদ, জাহাঙ্গীর আহমদ, আল আলামিন, জাকির, ফরহাদ, পাবেল, খালেদ আহমদ, ইমরান, মঈনুল হক, হাবিব, মনা হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আব্বাস, সদর ছাত্রদল নেতা জাবেদ ইকবাল প্রমূখ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed