সুনামগঞ্জে মুজিব পার্কের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি দৃষ্টিনন্দন পার্কের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সুরমা নদীর পাশে উপজেলা চত্বরের পেছনে একটি দৃষ্টি নন্দন পার্ক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহারীয়ার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষযক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, ব্যবসায়ী মো. জিয়াউল হক, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, যুবলীগ নেতা পাভেল আহমদ ও ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র, সামছুল আবেদীন রাজন ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed