দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮১ জনে।
একই সময়ে নতুন করে আরও ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৮০২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি একজন নারী। তাঁর আবাস ঢাকা বিভাগে। দেশের বাকি বিভাগগুলোতে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
এর আগে সোমবার (২৯ নভেম্বর) করোনায় দু’জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২২৭ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed