Main Menu

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ইন্তেকালের বিষয়টি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা খালিদ বিন নূর।

এরআগে গত শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। তার ছেলে মোর্শেদ বিন নূর গতকাল রোববার জানিয়েছিলেন শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।
Share





Related News

Comments are Closed