সুনামগঞ্জে সবক’টি ইউনিয়নে নৌকার ভরাডুবি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নের একটিতেও জিততে পারেনি আওয়ামী লীগ। নৌকা মনোনীত প্রার্থীদের ব্যাপক ভরাডুবি হয়েছে। তবে নৌকা ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দলীয়ভাবে আওয়ামীলীগের ভোট বেড়েছে বলেই দাবী করছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির ৩, বিএনপির ৩, আওয়ামীলীগের বিদ্রোহী ২ ও জমিয়তুল উলামায়ে ইসলামের ১ জন চেয়ারম্যান প্রার্থী।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ থেকে বিরতিহীনভাবে একযোগে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ আনারস প্রতিক নিয়ে ২ হাজার ৯ শত ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২ শত ১৪ ভোট। এ ছাড়া তরুণ স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলম মহিম তালুকদার পেয়েছেন ২ হাজার ২২ ভোট।
মোল্লাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী নূরুল হক মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩ হাজার ৪শ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুস সালাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১ শ ৩৩ ভোট।
জাহাঙ্গীর নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির রশিদ আহম্মেদ লাঙ্গল প্রতিক নিয়ে ৫ হাজার ৮শত ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি আ.লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৯৪ ভোট।
মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো.মইন উল হক মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩ হাজার ১ শত ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ.লীগ প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু নৌকা প্রতীকে ৩ হাজার ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
গৌরারং ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী শওকত আলী ৬ হাজার ৯শত ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) শহীদুল ইসলাম অটোরিকশা প্রতিকে ৪ হাজার ৮ শত ৬৭ ভোট পেয়েছেন।
কুরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি সমর্থিত) আবুল বরকত মোটর সাইকেল প্রতিকে ৩ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ প্রার্থী মো. শামস্ উদ্দিন নৌকা প্রতিকে ২ হাজার ৯শত ২১ ভোট পেয়েছেন।
সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা ৫ হাজার ১শত ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী শামসুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১শ ১০ ভোট।
রঙ্গারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আব্দুল হাই মোটর সাইকেল প্রতিক নিয়ে ৪ হাজার ৬শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী মো.ফয়জুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ২ শত ২ ভোট পেয়েছেন।
কাঠইর ইউনিয়নে চেয়ারম্যান পদে জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী শামসুল ইসলাম খেজুর গাছ প্রতিক নিয়ে ১ হাজার ৭ শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী ফারুক মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৭ শত ৩৯ ভোট পেয়েছেন।
ফলাফল নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার রায়।
উল্লেখ্য জাতীয় পার্টি সদর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে কুরবাননগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে লাঙ্গল প্রতীকে কোন প্রার্থী মনোনয়ন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকতকে দলীয় সমর্থন দিয়ে নির্বাচিত করে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed