ছাতকে ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ
ছাতক প্রতিনিধি: ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃক ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি আবারো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের চেম্বার কোর্ট এ আদেশ প্রদান করেন। গত ২৩ নভেম্বর চেম্বার কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
এর আগে শিল্প মন্ত্রণালয়ের এক চিঠিতে চুনাপাথর থেকে সিমেন্ট ও ক্লিংকার উৎপাদন ব্যতিত নতুন পণ্য এগ্রিগেট বা খোয়া উৎপাদন ও খোলাবাজারে বিক্রি অবৈধ বলে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি অধিশাখার উপসচিব মনিরুজ্জামান সাক্ষরিত লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার এক্সিকিউটিভ অফিসার/প্লান্ট ম্যানেজার বরাবরে দেয়া চিঠিতে বলা হয়, ভারত থেকে আমদানীকৃত চুনাপাথর থেকে সিমেন্ট ও ক্লিংকার উৎপাদন ব্যতিত কোম্পানীর অনুমোদিত লে-আউট প্লান বা বৈধ কাগজপত্র ছাড়া নতুন পণ্য চুনাপাথর এগ্রিগেট বা খোয়া উৎপাদন বা বাজারজাতকরণ অবৈধ। এসব ক্রাশিং চুনাপাথর সৃজন করে খোলাবাজারে বিক্রি করা অবিলম্বে বন্ধ করার জন্য লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
প্রায় দু’মাস বন্ধ থাকার পর হাইকোর্টের এক আদেশে অ্যাগ্রিগেটস ব্যবসা আবারো চালু করে লাফার্জ হোলসিম। হাইকোর্টের বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ১৮ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের নির্দেশের উপর এক মাসের স্থগিতাদেশ জারি করেন। এতে লাফার্জ হোলসিম আবারো ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি পথ সুগম হয়।
এ আদেশের ৫ দিন পর সুপ্রিম কোর্টের আফিল ডিভিশনের চেম্বার কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান স্বাক্ষরিত অপর এক আদেশে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি আবারো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
Related News
গাইবান্ধার তরুণী সুনামগঞ্জে, ৪ সন্তানের জনকের ঘরে অনশন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুখের আশায় স্বামী সন্তান ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধের সাথেRead More
জগন্নাথপুরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এক পরিবার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট এলাকায় সনাতন ধর্মাবলম্বী একRead More



Comments are Closed